ফেনীতে মাদক সেবনের অপরাধে এক যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ ফেনীতে মাদক সেবনের অপরাধে মনোয়ার নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সকালে জেলা সদর উপজেলাধীন শান্তিধারা আবাসিক রোড সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মনোয়ারকে আটক করে একশ টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনায় সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা শাখার পরিদর্শক অমর কুমার সেনসহ অন্য সদস্যরা।