ফেব্রুয়ারীতে তালায় দুর্ঘটানায় হতাহত-২০

শেখ আবু মুছাা, তালা, সাতক্ষীরা প্রতিনিধি: তালা উপজেলা ব্যাপী সড়ক-মহাসড়কে বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে অনুমোদন হীন যানবহন। আর এ সকল অ-অনুমোদিত যানবহনে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে পঙ্গুত্ব। ২০২০ এর শুধু ফেব্রুয়ারীতে তালা উপজেলায় অ-অনুমোদিত যানের চাকায় পিষ্ট হয়ে কমপক্ষে ২০ জন হতাহত হয়েছে । এর মধ্যে ৪ শিশু শিক্ষার্থীসহ ১১ জনের করুন মৃত্যু ঘটেছে। বাকী প্রায় সকলেই আজীবনের জন্য পঙ্গুত্ব বরন করেছে। এত কিছুর পরেও সরকারের সকল আইন কানুনকে বৃদ্ধাংগুলি দেখিয়ে তালার মির্জাপুরে গড়ে উঠেছে অবৈধ যান তৈরীর কারখানা । খুলনা -সাতক্ষীলা সড়কের মৃজাপুর বাজারের উপরেই বিশাল জায়গা জুড়ে ১০/১২ টি কারখানায় রাতদিন তৈরী হচ্ছে নছিমন, করিমন, ট্র্রলি, ব্যাটারী ভ্যান সহ পাওয়ার টিলারে বগি লাগিয়ে মিনি ট্রাক তৈরী করা হচ্ছে। বিষয়টি দেখার কেউ নেই !

অবৈধ যানবহনে গত ১ মাসে যারা হতাহত হয়েছেন, তাদের মধ্যে ২৯ ফেব্রুয়ারী সকালে তালার বালিয়া টিআরএম ব্রীজ সংলগ্ন এলাকায় গনেষ ঘোষ (৫০) নামের এক কৃষক ট্রলির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বরন করে।

১৮ ফেব্রুয়ারি স্কুল ছুটির পর শ্রীমন্তকাটি প্রথমিক বিদ্যালয়ে সামনেই শিশু শ্রেনীর মোহনা (৭) কে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় মোহনা। ১৭ ফেব্রুয়ারী দুপরে নগরঘাটায় সামছুর রহমান সানা (৪০) নামের এক ব্যাংক ম্যানেজার নিহত হয়। ১৬ ফেব্রুয়ারী চন্ডীপুর প্রথমিক বিদ্যালয় থেকে মায়ের হাত ধরে বাড়ী যায়ার সময় প্রীতম (৫) নিহত হয়। ১১ ফেব্রুয়ারী তালা ব্রীজের সামনে ট্রলির চাকায় পিষ্ট হয়, নাছির (১২) নামের ৭ম শ্রেণীর এক ছাত্র। ফেব্রুয়ারীর প্রথম দিকে শাওন (১০) নামের মুড়াগাছা প্রথমিক বিদ্যালয়ের ৫ম শেণীর ছাত্র ট্রলি চাপায় এখনও পর্যন্ত হাতপাতালে বিছানায় কাতরাচ্ছে। মীর্জাপুরে গরুবাহী ট্রলি উল্টে নুরুল (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়।

এদিকে বর্তমান সরকার যখন অবৈধ যানবহন বন্ধে কঠোর অবস্থানে ঠিন খুলনা -সাতক্ষীরা সড়কের কোল ঘেষে তখনই তালার মীর্জাপুর বাজারে স্যালোইঞ্জিন ও মটর দিয়ে যানবহন তৈরীর ধুম চলছে। কারখানা মালিক আব্দুল লতিফ, আসলাম হোসেন, আইয়ুব আলী, হায়দার আলী, পবিত্র কর্মকার জানান, স্থানীয় প্রশাসনকে মাসে মাসে টাকা দিয়ে তারা এ কারখানা চালাচ্ছেন।

এ ব্যাপারে খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব জানান, অবৈধ যান বন্ধ না করলে আমরা আগামীতে আরও কঠোর আন্দেলনে নামতে বাধ্য হবো।