ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা নিয়ে রাজধানীতে আলোচনা সভা

রাজধানী ঢাকায় ‘ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। বাকশালী শাসনামলে সংবাদপত্র বন্ধের কালো দিবস উপলক্ষে এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও গণমাধ্যম পরিস্থিতি নিয়ে আলোকপাত করতে এ সেমিনারের আয়োজন করা হয়।

রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর সার্কিট হাউস রোডে অবস্থিত তথ্য ভবনের ডিএফপি সম্মেলন কক্ষে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) উদ্যোগে আলোচনা সভা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

দৈনিক যুগান্তরের সম্পাদক, কবি ও সাহিত্যিক আবদুল হাই শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক এবং ন্যাশনাল এডিটরস কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান।

সেমিনারে দেশের শীর্ষস্থানীয় সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর নেতৃবৃন্দসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন। তারা দেশের গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সংবাদপত্রের স্বাধীনতা এবং গণতন্ত্র রক্ষায় মিডিয়ার ভূমিকা নিয়ে বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন।