আবু বক্কর সিদ্দিক,জামালপুর জেলা, বকসী গঞ্জ থানার প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে কাঠ বোঝাই ট্রলি উল্টে চালক সুলতান মিয়া (২৮) মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে চালকের সহকারী আব্দুর রহিম। বুধবার রাত ১০টার দিকে জামালপুর-রৌমারী সড়কের পাখিমারা নামক স্থানে এ ঘটনা ঘটে।
মৃত সুলতান মিয়া, দেওয়ানগঞ্জ উপজেলা পৌরশহরের বেলতলি গ্রামের বিলাত মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, রাতে পাখিমারা মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের বাড়ীর সামনে নির্মানাধীন ভাঙ্গা রাস্তায় নিয়ন্ত্রন হারিয়ে ট্রলিটি উল্টে যায়। এ সময় টুলির চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় চালক। তারা আরও জানান, ঠিকাদারের গাফলতির কারণে এখানে রাস্তা নির্মান কাজ কিছু অংশ বাকী রেখেছে।
সে কারণে প্রতিনিয়তই এখানে বড় বড় দুর্ঘটনায় প্রাণহানী ঘটে। ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবী করেন এলাকাবাসীরা।ঘটনা স্থলে আরো জানা যায়, যে, যেখানে গাড়ির গতি থাকা দরকার ৪০বেগে, সেখানে তা রেখে ৬০গতিতে চলে, এর ফলেও প্রায় প্রায় এরকম দূর্ঘটনা ঘটে থাকে।
এদিকে ১ কিলোমিটারের মধ্যে ফায়ার সার্ভিসের অফিস থাকা স্বত্বেও তারা উদ্ধার কাজে অংশ না নেওয়ারও অভিযোগ এনে এলাকাবাসীরা জানান, ৯৯৯ ফোন দেওয়ার পর ফায়ার সার্ভিস এসেছিল কিন্তু তারা কোন উদ্ধার কাজে অংশ নেয়নি। পরে বকশীগঞ্জ থানা পুলিশ উদ্ধার কাজে অংশ নেয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, পাশ্ববর্তী ইসলামপুর থেকে কাঠ বোঝাই ট্রলি বকশীগঞ্জে আসার পথে পাখিমারা উল্টে গেলে ঘটনাস্থলেই চালক মারা যায়। এ ঘটনায় সহকারী চালক গুরুত্বর আহত হয়েছে।


