বগুড়ার সান্তাহারে সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ (বগুড়া প্রতিনিধি): আদমদীঘির সান্তাহার রথবাড়ি এলাকায় সরকারি সম্পত্তিতে অবৈধ ভাবে জবর দখল করে নির্মান করা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় বগুড়ার নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলামের নের্তৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে সান্তাহার রথবাড়ি এলাকায় সরকারি সম্পত্তিতে অবৈধ ভাবে গড়ে তোলা টিনের ছাউনি, টালির ঘর, মাটির বসত বাড়িসহ ১২টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলাম জানান, ওই এলাকার নাজির উদ্দিন, রকেট, নুর ইসলাম, ছহির উদ্দিন, আবুল কাশেম, নাহিদ, আতোয়ার হোসেনসহ ১২জন সরকারের অনুমোদন ছাড়াই ঐ স্থানে অবৈধ ভাবে জবর দখল করে স্থাপনা র্র্নির্মান করেছিল। সরকারি নির্দেশ মোতাবেকই তাদের উচ্ছেদ করা হয়েছে।