জেলা প্রতিনিধিঃ বগুড়া আজিজুল হক কলেজ শাখার ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তাকবিরকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করেছে করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) রাতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এক যৌথ বিবৃতিতে তাকে বহিষ্কার করার কথা জানান।
গত ১১ মার্চ তরিখে মোটরসাইকেল সাইড দেওয়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে শহরের সাতমাথায় তাকে উপর্যপরি ছুরিকাঘাত করা হয়। এতে মারাত্মক আহত হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।
মৃত্যুকালীন ঘোষণায় সুস্পষ্টভাবে বলেছেন, একই কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রউফের উপর্যুপরি ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। এ ব্যাপারে ১৩ মার্চ তাকবিরের মা আফরোজা ইসলাম আব্দুর রউফসহ ১২ জনের নাম উল্লেখ করে ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা করেন।


