বগুড়ায় বিটিসিএল ও পিডিবি’র মধ্যে সমন্বয়হীনতা

মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ (বগুড়া প্রতিনিধি): বগুড়ায় আজ সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত পিডিবি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শহরের রহমাননগর, শহীদ জব্বার ক্লাব এলাকা, বকশিবাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। কাজ করতে বিদ্যুৎ বিভাগের লোকজন বিটিসিএল এর টেলিফোন সংযোগ, ইন্টারনেট ও স্যাটেলাইট টিভি (ডিস) সংযোগগুলো কেটে ফেলে। রাস্তার ওপর তার গুলো দেদারছে ফেলে রাখা হয়েছে। এত তারগুলো চুরি হওয়ার যথেষ্ঠ আশংকা আছে।

সরকারি মালিকানাধিন বিটিসিএলকে পিডিবি অবহিত করেছে বলে মনে হয় না। তার কাটা হবে কিন্তু স্যাটেলাইট চ্যানেল প্রচারের ডিশ ক্যাবল, বেসরকারি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদেরও কোন খবর দেওয়া হয় নি।

বিটিসিএল এর টেলিফোন গ্রাহক, ডিস টিভির গ্রাহক ও ইন্টারনেট গ্রাহকগণের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দূর্ভোগের শিকার হয়েছেন। রাষ্ট্রীয় দুটি প্রতিষ্ঠানের মধ্যে এমন সমন্বয়হীনতার জন্য নাগরিক দুর্ভোগ সৃষ্টি অত্যন্ত দুঃখজনক। এছাড়া বেসরকারি ইন্টারনেট ও ক্যাবল অপারেটরদের কেও আগাম কোন খবর দেওয়া হয় নি।