বগুড়ায় মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

বগুড়ার নন্দীগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় সালমা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৬টায় বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম কৈগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সালমা বেগম উপজলোর ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামরে মৃত খয়বর আলীর স্ত্রী।

জানা যায়, আজ সকাল ৬ টায় নন্দীগ্রাম কৈগাড়ী এলাকায় নাটোরগামী একটি সাদা মাইক্রোবাস পেছন থেকে সালমা বেগমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে কুন্দার হাট হাইওয়ে থানা পুলিশ এসে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

কুন্দার হাট হাইওয়ে থানার এসআই সুলতান মাহমুদ জানান, ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে পরিবারের কাছে দেওয়া হয়েছে। মাইক্রোবাস চালকে আটক করা সম্ভব হয়নি।