বগুড়ায় মেয়েকে ফিরে পেতে মায়ের সংবাদ সম্মেলন

মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ (বগুড়া প্রতিনিধি): বগুড়ার নন্দীগ্রামে মেয়েকে ফিরে পেতে এক মায়ের সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুরায়ী) বিকেল ৩ টায় নন্দীগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনটি করেছে উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের ইসবপুর গ্রামের আশরাফুল ইসলাম মন্টুর স্ত্রী বিলকিস বিবি।

তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, “আমাদের মেয়ে সুমাইয়া আকতার সুমি ওমরপুর সতীশ চন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজে অষ্টম শ্রেণীতে লেখাপড়া করে। গত ৩১ শে জানুয়ারি সকাল আনুমানিক ১০ টায় বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর বগুড়া-নাটোর মহাসড়কে পৌঁছিলে ওমরপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে জিম হোসেন (১৯) ভুল বঝিয়ে ও নানা মিথ্যা প্রলোভন দিয়ে আমাদের মেয়েকে সিএনজিতে তুলে নিয়ে বগুড়ার দিকে যায়।

তারপর বিষয়টি জানতে পেরে জিম হোসেনের মোবাইল ফোনে কথা বলি। সে আমাদের মেয়েকে নিয়ে যাওয়ার কথা স্বীকার করে। কিন্তু আজও আমাদের মেয়ের সন্ধান পাইনি। এ বিষয়ে নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। আমরা আমাদের মেয়েকে ফেরত চাই। এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগীতা কামনা করছি।”