বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল হয়।

মাহফিলে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউয়ে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়। যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতারা উপস্থিত ছিলেন।