জেলা প্রতিবেদকঃ বরগুনায় টমটম উল্টে বাদল হাওলাদার (৩২) নামে এক চালক নিহত হয়েছে। রবিবার (৪ এপ্রিল) বরগুনার আমতলী উপজেলার এলাকায় দুপুরে নাচনাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদল সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকার বাবুল হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানায়, আমতলী কাঠপট্টি থেকে বাদল হাওলাদার তার কাঠবোঝাই টমটমে নাচনাপাড়ার দিকে যাচ্ছিলেন। কাছাকাছি স্থানে পৌঁছালে টমটম নিয়ন্ত্রণ হারিয়ে এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, মরদেহ আমতলী হাসপাতালে রাখা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।


