বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৯ পরিবারকে সহায়তা

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে পৃথক তিনটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে সহায়তা দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের নবগ্রাম রোডস্থ নিজ বাসভবনে ক্ষতিগ্রস্তদের হাতে টাকা ও টিন তুলে দেন তিনি।

২৯টি পরিবারের প্রতিটিকে ঘর নির্মাণের জন্য দুই বান করে টিন, নগদ ১০ হাজার টাকা অারও ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

সম্প্রতি নগরের বটতলা, শহরতলীর শোলনা ও টুঙ্গিবাড়িয়া এলাকায় পৃথক তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই ২৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তাদের সহায়তার জন্য স্থানীয় সংসদ সদস্য হিসেবে প্রতিমন্ত্রী এ সহায়তা দেন।