জেলা প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলায় টিভি দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাহাত সরদার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) উপজেলার বড়দুলালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রাহাত বড়দুলালী গ্রামের আজিজুল হক সরদারের ছেলে। সে স্থানীয় একটি ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।
রাহাতের পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে নিজ ঘরে থাকা টিভি দেখার জন্য সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় রাহাত। পরে মুমূর্ষু অবস্থায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক রাহাতকে মৃত ঘোষণা করেন।


