জেলা প্রতিবেদকঃ বরিশালের কেন্দ্রীয় কারাগারের রেজাউল করিম (৪৬) নামে প্রতারণা মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রেজাউল বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা জব্বার বেপারীর ছেলে।
বরিশালের জেল সুপার ইউনুস জামান জানান, শারীরিকভাবে অসুস্থ বোধ করলে প্রতারণা মামলার হাজতি রেজাউলকে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


