বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকারঃ টঙ্গীতে শিল্পমন্ত্রী

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। অচিরেই রাষ্ট্রায়াত্ব বন্ধ কারখানাগুলো শ্রমিকদের স¦ার্থে চালু করা হবে।

অধুনিক সংযোজন প্লান্টের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। গতকাল মঙ্গলবার বিকেলে টঙ্গী বাজার এলাকায় কারখানা প্রঙ্গনে এটলাস বাংলাদেশ লিমিটেডে অধুনিক সংযোজন প্লান্ট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মোটরসাইকেল সংযোজন শিল্পে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও আধুনিক সংযোজন প্লান্টের মাধ্যমে মোটরসাইকেল উৎপাদনের পাশা-পাশি এয়ার ফিন্টার ও ফ্যান প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সরকারি জমি, জনবল, যন্ত্রপাতি ও সম্পদের ব্যবহার নিশ্চিত হলে নতুন পণ্য উৎপাদন সম্ভব। এতে প্রতিষ্ঠানের নতুন কর্মসংস্থানের পাশা-পাশি দেশীয় শিল্প বিকাশে সক্রিয় ভূমিকা রাখবে। দেশের রাষ্ট্রায়াত্ব পরিত্যক্ত কারখানাগুলো বিক্রি না করে কর্মসংস্থান ও দেশের শিল্প বিপ্লব বাস্তবায়ন করছে বর্তমান সরকার।

বাংলাদেশ ইসপাত ও প্রকৌশল সংস্থার গ্রেড-১ এর চেয়ারম্যান শেখ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, এটলাস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু নাছের মো. কামরুল ইসলাম প্রমুখ।