বসুন্ধরা গ্রুপের জ্যেষ্ঠ উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও বীর মুক্তিযোদ্ধা মোঃ বেলায়েত হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেলায়েত হোসেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার( ১৫ জুলাই) সকাল ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন।


