বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে এক যুবকের মৃত্যু

চট্টগ্রাম: বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে জহুরলাল দেব নামে ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বারোটার বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব নাপোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহুরলাল পেশায় রিকশাচালক বলে জানা গেছে। তার পিতার নাম রাজ চন্দ্র দেব।
বাঁশখালী থানার উপ পরিদর্শক মো. হাবীবুর রহমান বলেন, শনিবার রাতের বাজার থেকে ফেরার পথে অন্ধকারে দেখতে না পেয়ে হাতির সামনে পড়ে যায়। এতে হাতি শূর দিয়ে ধরে পায়ের নিচে পৃষ্ট করে। ঘটনা স্থলে মারা যায় জহরলাল। তিনি আরও বলেন, খবর পেয়ে রোববার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে শেষকৃত্যের ব্যবস্থা করে।