বাংলাদেশ সম‌্যবাদী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ঠাকুরগাঁওয়ে

মো :জয়নাল আবেদীন, রুহিয়া থানা প্রতিনিধিঃ গত কাল ১২এপ্রিল সোমবার বেলা অনুমানিক ১২ টার সময় ঠাকুরগাঁও  শহরের চৌরাস্তায় নতুন রাজনৈতিক দল বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের  ব্যানারে চাল ডাল ও
তেল,  ঔষধসহ নিত্যপণ্যের দাম কমাও।

লকডাউনে  গরিব নিম্নআয়ের মানুষের বিনামূল্যে খাদ্য সহায়তা, জেলা-উপজেলায় করোনা রোগের চিকিৎসা সেবা ও শ্রমিক নেতা রুহুল আমিন এর মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবিতে  এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।ঘণ্টা ব্যপী বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের ঠাকুরগাঁও জেলা আহবায়ক মাহাবুব আলম রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি  মনসুর আলী, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য অ্যাড. সুকুমার রায়, জাকির হোসেনসহ শ্রমিক নেতা শাহাজাহান আলী প্রমুখ।

উক্ত বিক্ষোভ সমাবেশে চাল- ডাল ও তেল ঔষধসহ  অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্যবৃদ্ধিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে মূল্য কমানোসহ লকডাউন চলাকালীন বিনামূল্যে গরীব-নিম্ন আয়ের মানুষদের খাদ্য সরবরাহের দাবী জানান। তারা প্রয়োজনীয় আয়োজনসহ জেলা-উপজেলায় করোনা আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবী জানান।নেতৃবৃন্দ অবিলম্বে বন্ধ পাটকল চালু করার দাবীসহ চিনিকল বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সর্বস্তরের সাধারণ জনগণের প্রতি আহবান জানান। সেই সাথে পাটকল আন্দোলনের নেতা রুহুল আমিনের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবী জানান।