বাউফলের কনকদিয়া ইউনিয়নে থানা পুলিশের অভিযোগ বাক্স স্থাপন

কহিনুর বাউফল(পটুয়াখালী)সংবাদ দাতা ঃ পুলিশি সেবা সবার দোর গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে পটুয়াখালীর বাউফেেল তথ্য/ অভিযোগ বাক্স স্থাপন করেছে বাউফল থানা পুলিশ। ২১ জানুয়ারী মঙ্গলবার বেলা ১টায় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান উপজেলার কনকদিয়া ইউপি ভবনের সামনে এই বাক্স স্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইউসুফ আলী হাওলাদার, ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় সুধীজন। খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এই তথ্য/অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং সহ যে কোনো ধরনের অপরাধ সম্পর্কিত তথ্য দিতে এ সকল তথ্য/অভিযোগ বক্স ব্যবহার করার জন্য তিনি সকলের প্রতি আহŸান জানান ।