বাউফলের কালাইয়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলছে পাঠদান !!

কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১০ নং কালাইয়া ইউনিয়নের ৭৮নং কালাইয়া কোর্টপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জানালা ভাঙা, দরজা নেই, ছাদ আর ওয়াল খসে পড়েছে। ভিতরের রড বাহিরে দৃশ্যমান। অনেকটা ভূতুরে পরিবেশ। নাই কোন আলোর ব্যবস্থা। জরাজীর্ণ ভবন। ঝুকিপূর্ণ ঘোষনা করার পরেও চলছে পাঠদান।বিদ্যালয়ের ভবনটির অবস্থা ৭/৮ বছর যাবৎ অত্যন্ত নাজুক। শ্রেনীকক্ষ সংকট থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। কমে যাচ্ছে শিক্ষার মান। কমছে শিক্ষার্থীর সংখ্যা। অপরদিকে শিক্ষার্থীরা হচ্ছে নিরুৎসাহিত। ঘটতে পারে বড়ধরনের র্দূঘটনা।বিদ্যালয়ের শিক্ষার্থী মো. অনিক, সাফা, সায়েম ও উম্মে হাবীবা’রা বলেন, ‘অন্য সব স্কুল সুন্দর, আমাগো স্কুল ভাঙা। ভাঙা স্কুলে পড়তে মন চায় না। আমাগো নতুন স্কুল চাই।

সূত্র আরো জানায়, গত বছর দু’দফায় উপজেলা সহকারি শিক্ষা অফিসার সুজন হালদার এবং সুভাষ চন্দ্র বিদ্যালয়টি পরির্দশন শেষে ঝুকিপূর্ণ ঘোষনা লিখিত প্রতিবেদন জমা দেয়।ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন সুলতানা বলেন, বিদ্যালয়ে এসে সব সময় আতংকে থাকি । এছাড়া শিক্ষার্থীরাও আতংকের মধ্যে থাকে। বিদ্যালয়ে ৭ জন শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা ১৭৫ জন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফয়জুল হক রিপন জানান,বিদ্যালয়ের সমস্যাগুলো আমরা উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করেছি।এব্যাপারে প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসার রিয়াজুল হক জানায়, ইতিমধ্যে উপজেলার ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলো চিহৃত করা হয়েছে। অচিরেই এর সংস্কার কিংবা পূর্ণনির্মাণের কাজ শুরু করা হবে।