বাউফলের তেতুঁলিয়া নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা

কহিনুর বাউফল (পটুয়াখালী )প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ৩০এপ্রিল মধ্যরাত থেকে শেষ হচ্ছে তেতুঁলিয়া নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলেরা। রাত ১২টার সঙ্গে সঙ্গেই ইলিশ শিকারে গভীর সাগরে যাত্রা করবে সহস্রাধিক মাছ ধরা ট্রলার। ইলিশের অভয়াশ্রম খ্যাত এ নদীতে পহেলা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করে সরকার।

সরকারের এই ঘোষণাকে সাধুবাদ জানিয়ে বাউফলের ধুলিয়া থেকে রাঙ্গাবালির চর রুস্তম পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় দুই মাস মাছ ধরা বন্ধ রাখে জেলেরা। আর এ অবরোধকালীন সময়ে নিবন্ধিত ২৭ হাজার জেলেকে ৮০ কেজি করে চাল দেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।