বাউফলের নওমালা গৌরবের ৫০ বছর, সুবর্ণ জয়ন্তী উদ্যাপন

কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১৪নং নওমালা ইউনিয়নের নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদ্যাপন করা হয়েছে।
২৪,১২,২২ইং তারিখ রোজ শনিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উৎসবে প্রাক্তন শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি ও জমিদাতা সহ ২৬৭ জনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।  প্রাক্তন ছাত্র উইনিং কমান্ডার মশিউর রহমান লাবলুর সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও আল আমিন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আনিচুর রহমান প্রাক্তন ছাত্র ও দায়রা জজ বরগুনা, পটুয়াখালী জেলা বার সভাপতি সাহাবুদ্দিন ও বাউফল উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শহিদুল ইসলাম।