বাউফলে অগ্নিকান্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত!

কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃপটুয়াখালী জেলার বাউফল উপজেলার  চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর মিয়াজান গ্রামের  ভান্ডারিয়া বাজারে অগ্নিকান্ডে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। ক্ষতিপরিমান প্রায় ১৫ লাখ টাকা। ২৮.০১.২৩ইং তারিখ রোজ শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকান্ডে স্থানীয় জাহাঙ্গীর  হাওলাদার ও শাহিন পন্ডিতের দুইটি মুদিমনোহারি ব্যবসাপ্রতিষ্ঠান  ভস্মিভূত হয়েছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনতে ব্যাপক প্রচেষ্টা  চালিয়ে ব্যর্থ হন। চন্দ্রদ্বীপ ইউনিয়নটি মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।  এখানে কোন নৌ-ফায়ার সার্ভিসের ব্যবস্থা নেই।
চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল­া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।