বাউফলে আ’লীগ নেতাদের উপর হামলায় বিক্ষোভে বাউফল উত্তাল

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাউফল পৌর আওয়ামীলীগের সভাপতি, নাজিরপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ইব্রহীম সেলিমের সহোদর ইব্রহিম ফারুককে অতর্কিত হামলার বিচারের দাবীতে আবারো বিক্ষুব্দ্ব হয়ে উঠেছে বাউফলের জনপথ। হামলার পর ভারতে উন্নত চিকিৎসা শেষে ২২মার্চ রোজ সোমবার  সকাল ৯টায় ইব্রহিম ফারুক  বাউফল এলে আওয়ামীলীগ ও সহযোগি অংগঠনের কয়েক হাজার নেতাকর্মী বাউফল পৌর শহরে বিক্ষোভ মিছিল করে উপজেলা চত্তরে বঙ্গবন্দ্বুর প্রতিকৃতির পাদদেশে সমবেত হয়।
এসময় ইব্রহিম ফারুক উপজেলা আওয়া মী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়া বঙ্গবন্দ্বুর প্রতিকৃতিতে ফুলদিয়া শ্রদ্দ্বা নিবেদন করেন।সমাবেশে ইব্রহিম ফারুক কান্নাজড়িত কন্ঠে বলেন,মেয়র বাউফলে আসার পর হইতে শান্ত বাউফল অশান্ত হয়ে উঠেছে।বাউফল এখন নেশার স্বর্গরাজ্য হয়েছে।
 এ পরিবেশ থেকে বাউফল এলাকাকে রক্ষার জন্য আমাদের নেতা আ স ম ফিরোজ আমাকে বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি  পদ দিয়েছেন।আমি নেতাকর্মীদের নিয়ে নেশার বিরুদ্দ্বে সোচ্চার হওয়ার ফলেই আমার উপর হামলা হয়েছে। আমি কখনো ভাবিনি আমার প্রিয় জম্মভুমি বাউফলে সন্ত্রাসীদের দ্বারা আহত হবো।সন্ত্রাসিরা আমাকে হত্যার উদ্দেশই হামলা করেছে। হামলায় আমার বাম চোখ নব্বই ভাগ নস্ট হয়ে গেছে।
এসময় ইব্রাহিম ফারুকের উপর সন্ত্রাসি হামলাকারীদের দ্রুত বিচারের দাবী করে বক্তব্য রাখেন, এসএম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা,কালাইয়া ইপি চেয়ারম্যা,জাহঙ্গীর তালুকদার, নাজিরপুর ইউনিয়ন আ’লীগ সহ সভাপতি,এনায়েত খান  ছানা সাধারন সম্পাদক পৌর আওয়ামীলীগ ও মোতালেব হাওলাদার, সাধারন সম্পাদক,বাউফল উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা চেয়ারম্যান প্রমূখ।