বাউফলে আ স ম ফিরোজ এমপি’র নির্দেশে করোনা প্রতিরোধে প্রতি ইউনিয়নে আলোচনা সভা

কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক চীফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ স ম ফিরোজ এমপি নির্দেশে উপজেলার পৌরসভাসহ সকল ইউনিয়নে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে করনীয় বিষয় নিয়ে শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি ও সচেতন ব্যক্তিবর্গদের সাথে করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি গঠন কল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১১জুলাই রোজ রোব বার বেলা ১১টার দিকে উপজেলার ধুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় সমাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধুলিয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ভারপ্রাপ্ত মু. হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা থেকে মোবাইল কনফারেন্সের মাধ্যমে করোনা প্রতিরোধে দিক-নির্দেশনা মুলক বক্তব্য রাখেন স্থানীয় এমপি আ.স.ম ফিরোজ। আ স ম ফিরোজ তার বক্তব্যে বলেন,জরুরী প্রয়োজনে ঘরের বাহিরে যেতে হলে বাধ্যতামূলক মাস্ক পড়তে হবে। বিনা প্রয়োজনে বাহিরে যাওয়া যাবেনা। সরকারের নেয়া সকল সিদ্ধান্ত ইউনিয়ন পরিষদ ও পৌরসভাকে বাস্তবায়ন করতে হবে।

তিনি আরো বরেন,সরকারের নির্দেশনা জনগনকে জানিয়ে দেওয়ার জন্য বাউফল উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদেরকে যথাযত ব্যবস্থা নিতে হবে। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। সাধারন মানুষকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করতে হবে। সভায় করোনা প্রতিরোধে করনীয় বিষয় নিয়ে সচেতনামুলক বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. জহির উদ্দিন বাবর (বাবুল)। ধুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, সহসভাপতি মো. ছালাম মুন্সি, যুগ্ম সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম, ধুলিয়া চাঁদকাঠি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আনোয়ার হোসেন, ধুলিয়া হোসনাবাদ জামে মসজিদের ইমাম ও খতিব মো.জালাল উদ্দিন, যুবলীগ সভাপতি মো.আনিচুর রহমান জুয়েল ও ছাত্রলীগ সভাপতি তানজিল আহম্মেদ প্রমূখ।

এসময় ধুলিয়া ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি গঠন কার হয়। এতে ইউনিয়ন কমিটিতে চেয়ারম্যান ও ওয়ার্ড কমিটিতে ইউপি সদস্যকে প্রধান করা হয়। এছাড়াও স্বস্ব ওয়ার্ডের শিক্ষক, ইমাম, গণ্যমান্য ব্যক্তিদের সদস্য করা হয়।