বাউফলে উপজেলা প্রশাসনের করোনায় নৌকাবাইচ

কহিনুর বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় কোন রকমের সামাজিক ও শারিরীক দূরত্ব না রেখেই শতাধিক জেলেদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ প্রতিযোগীতা। ০৯এপ্রিল রোজ শুক্রবার বেলা ১১টায় বাউফল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে নিমদি ল ঘাট এলাকার তেঁতুলিয়া নদীতে এর আয়োজন করা হয়।

জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২১ উপলক্ষে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগীতায় ৪টি জেলে দল অংশ গ্রহন করে। প্রতিযোগীতায় সানু ফরাজির দল ১ম রফিজ গাজীর দল ২য় ও কালাম বিশ্বাসের দল তৃতীয় স্থান অর্জন করে। উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান (ভারপ্রাপ্ত) জানান, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে জেলেদের বিনোদনের জন্য এ আয়োজন করা হয়েছে।

সামাজিক দূরত্বের কোন বালাই নেই জানতে চাইলে বলেন, আমরা কোন টিভি পত্রিকায় নিউজ দিবনা, মৎস্য অধিদপ্তরের নিয়মানুযায়ী স্বল্প সংখ্যক জেলেদের নিয়ে নিয়ম রক্ষার জন্য এ আয়োজন করেছি। ইউএনও জাকির হোসেন জানান, এরকম তো হওয়ার কথা না! বিষয়টি দেখছি। উল্লেখ্য উপজেলায় সরকারি হিসাবে করোনা ভাইরাসের প্রকোপে গত বছর ১৬৪ জন আক্রান্ত হয় এবং মারা যায় ৭ জন। এ বছর এপ্রিলের প্রথম সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৩ জন এবং সুর্যমনি ইউপির হাফেজ মিয়া বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কালাইয়া ইউপির শামসুল হক নিজ বাড়িতে মারা যান।