বাউফলে এতিমখানায় সরকারি অনুদান

কহিনুর বাউফল(পটুয়াখালী) সংবাদ দাতা : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত বেসরকারি এতিমখানায় সমাজকল্যাণ মন্ত্রনালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতরের অনুদানের চেক হস্তান্তর করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে।

মঙ্গলবার (২জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংশ্লিষ্ট এতিমখানার প্রধানদের হাতে ওই চেক হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা সমাজসেবা অফিসার মো: মনিরুজ্জামান।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, ২০১৮-১৯ অর্থ বছরে উপজেলার জয়তুন জামিলা হাফেজিয়া শিশু সদন এতিম খানায় ২,৫২,০০০ টাকা , জামালকাঠী নুরানিয়া হাফেজিয়া শিশু সদন এতিমখানায় ২,৬৪,০০০ টাকা, হাজ্বী খালেদ বিন এ গফুর তালুকদার শিশু সদন এতিমখানায় ৮৪,০০০ টাকা , দ: মাধবপুর মিশু সদন এতিমখানায় ৮৪,০০০ টাকা, আলাউদ্দিন আহম্মেদ শিশু সদন এতিমখানায় ৬০,০০০টাকা, ধানদী শিশু সদন এতিমখানা ১,২০,০০০ টাকা করে মোট ৬টি এতিমখানায় ৮৬৪০০০ টাকা অনুদান দেওয়া হয়।