কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযাদ্ধা খলিলুর রহমান মোহন মিয়ার আনারশ মার্কার বিজয় ত্বরানিত করার লক্ষে বাউফল উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজলার বিভিন্ন ইউনিয়নের জন প্রতিনিধিদের সাথে জেলা আওয়ামীলীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২,১০,২২ইং তারিখ রোজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় জনতা ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খানের সভাপতিত্বে সিনিয়র যুগ্ন সম্পাদক আনিচুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেদ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড, আফজাল হোসন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযাদ্ধা কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মানান ও আওয়ামীলীগ মনোনীত জেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান মোহন,পটুয়াখালীর সাবেক উপজলা চেয়ারম্যান সুলতান মৃধা,জেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম,জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি শাহানুর, সাধারন সম্পাদক সনজিত প্রমুখ ।
সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বগম নিশু সহ উপজলার বিভিন ইউনিয়নের চেয়ারম্যান ,ইউপি সদস্য ও আওয়ামীলীগ এবং সহযাগী সংগঠনের নেতৃীবৃন্দ উপস্তিত ছিল ।
সভায় বক্তারা বলেন,আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী খলিলুর রহমান মোহনকে ভোট দিয়ে দ্বিতীয় বারের মত পূনরায় নির্বাচিত করার জন্য উপজেলার সকল ভোটারদের প্রতি আহবান জানান।
ব্যক্তারা আরো বলেন,বাউফল উপজেলা আওয়ামীলীগের ঘাটি,এমপি আ,স,ম ফিরোজের মাটি। যাকে বাউফল বাসী ৭বার ভোট দিয়ে নিবার্চিত করেছে। বাউফল উপজেলার ভোটাররা প্রধানম্ত্রী শেখ হাসিনা ও আ.স.ম ফিরোজের প্রতি সস্মান দেখিয়ে আনারশ মার্কায় তাদের মূল্যবান ভোট দিবেন।


