কহিনুর বাউফল (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জিও এনজিও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,সমাজ সেবা কর্মকর্তা ও এনজিও সমন্বয় সভার সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া,উপজেলা এনজিও সমন্বয়কারী ও ¯েøাব-বাংলাদেশ ব্যাপস্থাপক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
সভায় বিগত সভার কার্যবিবরনী উপস্থাপন,এনজিও মাসিক কার্যক্রম সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় । এসময় উপস্থিত ছিলেন,সমবায় অফিসার মোঃ ইয়াকুব আলী, ¯েøাব-বাংলাদেশ প্রকল্প পরিচালক উম্মে রুমানা,ঢাকা আহছানিয়া মিশনের কর্মকর্তা রুমা বেগমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিগন।


