কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলা মহিলাবিষয়ক কার্যালয়ের আয়োজনে”আভাস”এরবাস্তবায়নেও ”ক্রিশ্চিয়ান এইড”এরসহযোগিতায় উপজেলা পর্যায়ে ইউপি চেয়ারম্যান ,সচিব,পৌরকাউন্সিলর ,নারীকমিটি, সরকারিকর্মকর্তা ও এনজিওপ্রতিনিধিদের নিয়ে জেন্ডার সংবেদনশীল বাজেট বিষয়ক এক সভাঅনুষ্ঠিতহয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ সভাঅনুষ্ঠিতহয়।
উপজেলা নারীনির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন’রসভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেনখান,সহকারিকমিশনার(ভূমি) আনিচুর রহমান,উপজেলা নারীনির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া,আভাসের স্থাণীয় কো-অর্ডিনেটর খাদিজা বেগমসহ প্রমুখ।
ইউ এনও জাকির হোসেন বলেন,পৌরসভা ও ইউনিয়ন পরিষদে বাজেটে বিভিন্ন প্রকল্পে টাকাবরাদ্ধ দেয়া হয়। সেখানে যেন নারীদের মূল্যায়ন করা হয়।তিনি নিজ নিজ এলাকায় বাল্যবিবাহ ও নারীনির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়েআসার অনুরোধ করেন।


