বাউফলে জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা

কহিনুর বাউফল  (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা পরিষদ আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ০৭,১০,২২ইং তারিখ রোজ শুক্রবার সকাল ১১টায় পটুয়াখালীর বাউফল পৌরসভা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, আওয়ামীলীগ মনোনীত জেলা পরিষদে আনারশ প্রতিকের চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান মোহন, পটুয়াখালী সদর উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান আহম্মেদ মৃধা, বাউফল উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান ও পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন।
সভায় বাউফল উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, ইউপি সদস্যগন ও পৌর কাউন্সিলরগন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১৭ অক্টোবর জেলা আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান।