বাউফলে জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়  জেলা পরিষদ নির্বাচন সদস্য পদের প্রার্থীদের দৌড়ঝাঁ শুরু হয়েছে। প্রার্থীরা ভোটারদের কাছে ,কাছে যেয়ে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটাছেন। আগামী ১৭ অক্টবার নির্বাচনের তারিখ ঘোষনা হওয়ার পর থেকেই শুরু হয়েছে বাউফল উপজেলায় ১৫ ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রার্থীরা নির্ধারিত ভোটারদের সমর্থন ও মন জয় করার লক্ষ্যে নিবার্চনী প্রচালনা চালাছেন। এসব প্রার্থীরা রাত-দিন উপজেলার  ১৫ ইউনিয়নের চেয়ারম্যান ,ইউপি সদস্য, পৌরসভার মেয়র,কাউন্সিলার,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে কুশলবিনিময় ও ভোট প্রার্থনা করছেন।
জেলা পরিষদের সদস্য পদে প্রতিদ্বদী প্রার্থীরা হলেন,উপজেলা আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ ( অটা রিক্স্রা )। ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও বাউফল পৌরমেয়র জিয়াউল হক জুয়েল ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের ( আওয়ামীলীগের এক অংশ ) সমর্থিত প্রার্থী জেলা আওয়ামীলীগের সদস্য জসিম উদ্দিন ফরাজী (তালা)।
অপরদিকে মহিলা সংরক্ষিত সদস্য পদে চার জন প্রতিদ্বদী প্রর্থিী হলেন, (বাউফল-দশমিনা ) বাউফল উপজেলা আওয়ামীলীগ সমর্থিত একক প্রার্থী কামরুন নাহার (দায়াত কলম) ও দশমিনা থেকে প্রার্থী পুশরী রানী (হরিন),মাসা: রুবিনা আক্তার ( ফুটবল) ও মিসেস ফাতেমা আলম ( টেবিলঘড়ি)।
বাউফল উপজেলায় মোট ভোটার সংখ্যা ২১১ ও দশমিনা উপজেলায় ভোটার সংখ্যা-৯৪। মাঠ জরিপে মহিলা সংরক্ষিত আসনের সদস্য কামরুন নাহার (দায়াত কলম) এগিয়ে আছে ।