বাউফলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় প্রশাসন ও ক্রীড়া সংস্হারআয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ টুনার্মেট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।০৫,১১,২২ইং তারিখ রোজ  শনিবার বিকাল ৪ ঘটিকার সময় বাউফল পাবলিক মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় । খেলায় প্রধান অতিথি হিসবে উপস্তিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃকামাল হোসন।
উপজেলা নির্বাহী অফিসার আল আমিন এর সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন,জেলা পুলিশ সুপার মোঃ সাইদুর ইসলাম,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মোতালবে হাওলাদার,পৌর মেয়র  জিয়াউল হক জুয়েল,মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু,সাবেক ভাইস চেয়ারম্যান শামসুল আলম মিয়া ,ওসি আল মামুন প্রমুখ। সমাপনী খেলায় অংশগ্রহন করেন,বাউফল পৌরসভা একাদশ ও কেশবপুর ইউনিয়ন একাদশ। তাতে বাউফল পৌরসভা কেশবপুর ইউনয়নকে এক গোল হারিয়ে বিজয়ী হয়। এরপর প্রধান অতিথি জেলা প্রশাসক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন