বাউফলে ট্রাক থেকে পণ্য খালাসের সময় এক শ্রমিক নিহত

কহিনুর বাউফল(পটুয়াখালী ) প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ট্রাক থেকে পণ্য খালাসের সময় পণ্যের নিচে পরে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিক সাহেব আলী (৫৫) পৌর শহরের শের-ই-বাংলা সড়কের বাসিন্দা। বেলা ১১টায় উপজেলার কালাইয়া বন্দরের ধানহাট এলাকায় এ ঘটনা ঘটেছে।

জরুরী বিভাগের ডাক্তার তাসিফুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা গেছে। বাউফল থানার ওসি (ভারপ্রাপ্ত) আল মামুন জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।