বাউফলে ডেঙ্গু রোগী সনাক্ত

কহিনুর বাউফল(পটুয়াখালী)সংবাদ দাতাঃ পটুয়াখালী জেলার বাউফলে এনায়েত হোসেন (১৭) নামের এক শিক্ষার্থী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। এনায়েতের বাড়ি ভোলা জেলার নাজিরপুরের বায়রাবাদ গ্রামে। তিনি এক সপ্তাহ আগে তার ভাইয়ের শশুর বাড়ি বাউফলে বেড়াতে আসেন। এরপর থেকে তার গায়ে জ্বর দেখা দিলে প্রাথমিক চিকিৎসা করে ভাল না হওয়ায় মঙ্গলবার সকালে বাউফল হাসপাতালে আসেন । ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এস এম সায়েম এসময় তার রক্তের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিশ্চিত হন তার ডেঙ্গু রোগ হয়েছে। এরপর তাকে চিকিৎসা সেবার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এনায়েত ভোলার নাজিরপুরের বয়রাবাদ সরকারি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর কলা বিভাগের শিক্ষার্থী। তার বাবার নাম ফোরকান মিয়া।