বাউফলে দুস্থদের মাঝে চাল বিতরণ

কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ  পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাউফল পৌর সভায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে শহরের ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬ শত ৩৮ জন দুস্থ পরিবারের মধ্যে ২০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
১৯ আগস্ট রোজ রবিবার সকালে পৌর শহরের সরকারী কলেজ, সরকারী মাধ্যমিক বিদ্যালয় ও আদর্শ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এ চাল বিতরণ উদ্বোধন করেন বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল।

এ সময় তিনি বলেন, যে কোন ধর্মীয় অনুষ্ঠানে সকল শ্রেনী পেশার মানুষ সমান ভাবে ঈদ আনন্দ উপভোগ করতে পারে তার জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, ভিজিএফ চাল গরিব দুঃখি ও অসহায়ের মুখে হাসি ফুটাবে এবং ঈদের আনন্দকে বাড়িয়ে দিবে।