কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি ধান ক্ষেতে আগাছানাশক প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ১৩নং আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের জালাল মৃধা গং ও সোবাহান মৃধা গংয়ের মধ্যে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে ০৭,১১,২২ইং তারিখ রোজ সোমবার ভোরে সোবাহান মৃধা ও তার লোকজন জালাল মৃধার প্রায় ৪ একর জমির আমন ক্ষেতে আগাছানাশক প্রয়োগ করে। এরপরই আমনের গোছাগুলো মরে যাচ্ছে। অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন সোবাহান মৃধা। এ ব্যাপারে জালাল মৃধা ০৮,১১,ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ১০টায় ৪ জনকে আসামী করে বাউফল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। বাউফল থানার ওসি আল মামুন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


