কহিনুর বাউফল (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৯ নং নাজিরপুর তাঁতেরকাঠি ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান এ এস এম মহসিনকে এলাকাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলার ধানদী মডেল হাই স্কুল মাঠে ০৭,১০,২২ইং তারিখ রোজ শুক্রবার বিকালে এ সংবর্ধনা দেওয়া হয়।
নওমালা আ: রশিদ সরদার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাউফল সদর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, দাশপাড়া ইউপি চেয়ারম্যান এএনএম জাহাঙ্গীর হোসেন, নওমালা ইউপির সাবেক চেয়ারম্যান এএসএম সাহজাদা, ব্যবসায়ী আবুল হোসেন মীর, সেলিম মাতবর, সেলিম আকন, মাওলানা আব্দুল ওহাব, জাহাঙ্গীর হোসেন খলিফা, মাওলানা জাকির হোসেন ও সাংবাদিক এবিএম মিজানুর রহমান প্রমূখ। উল্লেখ, গত ৬ সেপ্টেম্বর ওই ইউপির উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে হারিয়ে সতন্ত্র প্রার্থী এ এস এম মহসিন জয়লাভ করেন। আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বর্ণাঢ্য শোভা যাত্রা ও বিজয় মিছিলের সঙ্গীত বাজিয়ে প্রায় ৫ সহস্রাধীক মানুষ অংশগ্রহন করেন।


