বাউফলে নারী দিবস পালিত

কহিনুর বাউফল(পটুয়াখালী) সংবাদদাতা ঃ  পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২০ অনুষ্ঠিত হয়েছে।“প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে, দিবসটি উপলক্ষে বোরবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী শহরের প্রধান শহর প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক কর্মকর্তা কানজি মার্জিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু ও নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইয়াসমিন ফারুক। আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারী, রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের কিশোর কিশোরীরা অংশ গ্রহন করে। আলোচনা সভা শেষে বিভিন্ন সংগীত শিল্পীদের অংশগ্রহনে নারীদের নিয়ে সংগীত পরিবেশন হয়।