বাউফলে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু !!

কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৯নং নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের সাইফুল ইসলাম নামের আড়াই বছরের এক শিশু বুধবার দুপুরে পানিতে ডুবে মারা গেছে।  জানা গেছে, সাইফুল সবার অগোচরে ঘরের কাছে পুকুরে পরে যায়। দুপুর ১টার দিকে ওই পুকুর থেকে তার ভাশমান লাশ উদ্ধার করা হয়।