কহিনুর বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় করোনায় এক দিনে ১৪জন আক্রান্ত হয়েছে। দেশের করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পড় থেকে উপজেলায় এটাই আক্রান্তের সর্বচ্চো সংখ্যা।১২জুলাই রোজ সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ তথ্য নিশ্চিত করেছে।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা জানান, বাউফল উপজেলায় গত রোববার এক দিনেই ১৪ জন সর্বচ্চো আক্রান্ত হয়েছে। সোমবার ১৭ জনের নমুনা পরীক্ষা পাঠানো হলে তার মধ্যে ৮ জনের পজেটিভ এসেছে। নমুনা পরীক্ষা হিসেব মতে বাউফল উপজেলায় ৫০ শতাংশ লোকের পজেটিভ আসে। তিনি আরও জানান, উপজেলায় বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৫ জন। যার মধ্যে হাসপাতালের কর্মচারী সহ ৬০জন হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন এবং ৫জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। আক্রান্তদের মধ্যে যারা গুরুতর তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


