কহিনুর বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় নানা আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন উদযাপন করা হয়েছে। রবিবার দুপুর ১২ টায় বাউফল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবনী ও কর্ম নিয়ে আলোচনা শেষে উপজেলার ৭ জন দুস্থ অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন’র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া স লনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো আব্দুল মোতালেব হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন,ভাইস চেয়ারম্যান মো.মোশারেফ হোসেন খান,জেলা পরিষদের সদস্য মো.হারুন অর রশিদ খান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সামছুল আলম মিয়া সহ পদস্ত কর্মকর্তা গন।


