বাউফলে বিদ্যু সংযোগের তাড়ে জড়িয়ে একটি গাভী্র প্রাণ গেল

কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় নির্মাণ ঠিকাদার প্রতিষ্ঠানের অবৈধ দ্যিুৎ সংযোগের তারে বিদ্যুুৎ স্পৃষ্ট হয়ে বাচ্চু মৃধা(৫০) নামের এক দিনমজুরের সদ্য প্রসবকৃত একটি গাভী গরু নিহত হয়েছে । সংসারের একমাত্র আয়ের সম্বল গাভিটি হারিয়ে দিনমজুর বাচ্চু পাগল প্রায় । এদিকে সদ্য প্রসবকৃত শিশু বাচ্চাকে দুধ পান করাতে না পেরে চরম বিপাকে পড়েছে দিনমজুর পরিবারটি ।রোববার সন্ধায় মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে ।

জানাগেছে, চন্দ্রপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের বেসরকারিমাধ্যমিক উন্নয়ন প্রকল্পের প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ফ্যাসেলিটিজি বিভাগের ( শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পাঁচতলা ভবনের উন্নয়ন কাজ চলছিল ।ঠিকাদার প্রতিষ্টান উন্নয়ন কর্মে নিজস্ব বিদ্যুতের লাইন টেনে কাজ করার নিয়ম থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠান স্কুল প্রধান গোলাম মস্তফার সাথে যোগসাজসে বিদ্যালয় থেকে অবৈধ বিদ্যুতের লাইন টেনে কাজ করার সময়ে চন্দ্রপাড়ার দিন মজুর কৃষকের গরু ক্ষেত থেকে বাড়িতে নেয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই গাভীটি মারা যায় । চন্দ্রপাড়ার দিনমজুর বাচ্চু জানান, তিনি শ্রমিকের কাজ করে গাভিটি কিনেছেন, প্রায় দু কেজি দুধ দিত । এই দুধ বিক্রি করে তার সংসার চলত । মাত্র কয়েকদিন হয় তার গাভিটি একটি বকনা বাছুর দিয়েছে ।

কিন্তু রোববার সন্ধায় গোয়ালে নেয়ার পথে সড়কের পাশের তারে জড়িয়ে পড়ে গাভিটি মারা যায় । গাভীটি মৃত্যু পরে বাছুটি নিয়ে সে বড়ই বিপাকে পড়েছে । এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক গোলাম মস্তফা বলেন, নির্মাণ ঠিকাদার প্রশাসনের কাছে বলে বিদ্যালয়ের লাইন নিয়ে কাজ করছে । ঠিকাদার প্রতিষ্ঠান রুপালী কনেকটাকশনের দায়িত্বে থাকা সগির হোসেন বলেন,বিদ্যালয় উন্নয়ন হচ্ছে, লাইন বিদ্যালয় থেকেই নেয়া হয়েছে । কৃষকের গরু মারা গেছে বলে তিনি শুনেছেন ।

এ বিষয়ে দায়িত্বে থাকা উপসহারী প্রকৌশলী বাবর জানান, বিষয়টি তিনি শুনছেন, তবে গাফেলতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।