কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফলে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই সোমবার বেলা ১১টায় র্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত রহমানের স ালনায় ও কৃষি অফিসার মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসন খান,জেলা পরিষদের সদস্য হারুন অরশিদ খান, প্রাণী সম্পদ কর্মকর্তা মো: মফিজুল ইসলাম সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া। ওই সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকতা-কর্মচারি, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা,শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শত শিক্ষার্থীর মাঝে বিভিন্ন জাতের ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।


