বাউফলে ভূমিদস্যুদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় দুই সহোদরকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টাকারী ভূমিদস্যুদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বেলা ১১টায় উপজেলার নুরাইনপুর সড়কের অগ্রনী বিদ্যাপিঠের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মস্তফা মাস্টারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, আহত পরিবারের স্বজন হুমায়ন খান ও শাহনাজ বেগম। আয়োজিত মানববন্ধনে অংশগ্রহনকারী শতাধীক নারী পুরুষ ও শিশুরা অভিযুক্তদের আইনের আওতায় এনে দ্রæত বিচারের দাবী জানান।

ওই সময় বক্তারা জানান, গত ৩ ফেব্রæয়ারী মাহফুজ আকনের নেতৃত্বে ৫-৬ জনের তালিকাভূক্ত একটি সন্ত্রাসী ও ভ’মিদস্যু দল নুরাইনপুর বাজারের একটি ব্যাক্তি মালিকানা জমি দখল করতে গেলে স্থানীয়দের বাধাঁর সম্মুখীন হয়। ওই সময়ে তারা দুই সহোদর নজরুল ও শহিদুল ইসলাম সহ আরো অনেককে কুপিয়ে পিটিয়ে জখম করে।