কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি ঃ পটুয়াখালী জেলার বাউফলে মটরসাইকেল দূর্ঘটনায় জাহিদ শরীফ (১৮) নামের নুরাইনপুর কলেজে এইচ এসসি পড়–য়া এক শিক্ষার্থী মারা গেছে।গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা তাঁতেরকাঠী গ্রামের চৌরাস্তা বাজারে এ দূর্ঘটনাটি ঘটে। মৃত্যু জাহিদ শরীফ সূর্যমনী ইউনিয়নের নুরাইনপুর গ্রামের বাসিন্দা মাহাবুব শরীফের ছেলে।
জানা গেছে,জাহিত ও তার চাচাতো ভাই আঃ রহমান সোমবার বিকালে মটর সাইকেল নিয়ে বাড়ি থেকে ঘুরতে বের হন। স্থানীয় সাবেক ইউপি সদস্য সেরাজ জানান,তারা দুইজন একই মটরসাইকেল যোগে সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থালে আসলে বিপরিত দিক থেকে আসা অন্য একটি মটর সাইকেলের সাথে ধাক্কা লেগে কলেজ পড়–য়া জাহিদ শরীফ (১৮) এবং চাচাতো ভাই আঃ রহমান গুরতর আহত হন। আহত আঃ রহমান (১৮) পেশায় একজন কাঠ মিস্ত্রী ও নয়ন শরীফের ছেলে।
স্থানীয়রা আহত দুইজনকে বাউফল হাসপাতলে আনলে কতর্ব্যরত চিকিৎসক জাহিদ শরীফকে মৃত্যু ঘোষনা করেন এবং রহমানকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়।
বাউফল থানা ওসি তদন্ত আল মামুন প্রতিনিধিকে বলেন,এব্যাপারে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। লাশ সুরাতল করে অভিভাবকের কাছে হস্থান্তর করা হয়েছে।


