বাউফলে মাদ্রাসায় শিক্ষার্থী কাগজে কলমে; বাস্তবে নেই

কহিনুর বাউফল (পটুযাখালী)প্রতিনিধি : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সূর্যমনী ইউনিয়নের পূর্ব ইন্দ্রকূল ফিরোজা কামাল বালিকা দাখিল মাদ্রসায় একজনও শিক্ষাথী নেই। অথচ ওই মাদ্রাসার ১৩ জন শিক্ষক-কর্মচারী ১৯ বছর ধরে সরকারী বেতন নিচ্ছেন! ঘটনার সত্যতা যাচাইয়ে জন্য সরেজমিন কয়েকবার ওই মাদ্রাসায় গিয়ে একজন শিক্ষার্থীও পাওয়া যায়নি। চক, ডাস্টার, বøাকবোর্ড, ছাত্রী হাজিরা খাতাসহ কোন শিক্ষা উপকরণ দেখাতে পারেননি শিক্ষকরা।

জানা গেছে, ১৯৯৪ইং সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন স্থানীয় আবদুল মোতালে নামের এক ব্যাক্তি। তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠার পর থেকে। ২০০৪ সালে প্রতিষ্ঠানটি ইবতেদায়ি ও দাখিল মাদ্রাসায় এমপিওভুক্ত হয়। প্রথম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত পাঠদানের অনুমোতি রয়েছে। কাগজে কলমে ওই মাদ্রাসায় ২শ৫০জন শিক্ষার্থী দেখানো হলেও বাস্তবে একজন শিক্ষার্থীও নেই। হাজিরা খাতায় প্রতিদিন গড়ে শিক্ষার্থীর উপস্থিতি দেখানো হয় ২০-৩০ জন। এ মাদ্রাসায় ইবতেদায়ি বিভাগে ৪জন,দাখিলে ৫জন শিক্ষক, অফিস সহকারী ১জন, একজন আয়া, ১জন নাইট গার্ড ও ১জন দফতরিসহ মোট ১৩জন শিক্ষক-কর্মচারী রয়েছে। তারা প্রতিমাসে সরকারী ভাবে ২ লাখ ৮হাজার টাকা বেতন উত্তোলন করেন।

আইরিন বেগম নামের একজন শিক্ষক ২০২১ সালের ৭ নবেম্বর শেষ উপস্থিতি স্বাক্ষর করেছেন। এরপর আর গত ৭ মাস শিক্ষক হাজিরা খাতায় তার স্বাক্ষর নেই। অথচ প্রতিমাসের বেতন উত্তলন করেছেন তিনি। মোবাইল ফোনে কথা হয় আইরিন বেগমের সাথে। তিনি জানান,মাদ্রাসায় একটি খুটি থাকলেও তিনি নাকি বেতন পাবেন। মাদ্রাসার সুপার মাহফুজা বেগম সত্যতা স্বীকার করে বলেন,‘আগে অনেক শিক্ষার্থী ছিল। ২০০৯ সালের পর শিক্ষকদের মাঝে ঝামেল হওয়ায় শিক্ষার্থী একবারেই নেই। দূরের কিছু শিক্ষার্থী এ মাদ্রাসায় ভর্তি করে দাখিল পরিক্ষায় অংশগ্রহণ করে। তাই মাদ্রাসাটি টিকে আছে।’ এব্যাপারে বাউফল উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা মোঃ নাজমুল হোসাইন সাংবাদিকদের বলেন,‘শিক্ষার্থী উপস্থিত না থাকলে কোন প্রতিষ্ঠান এমপিও ভুক্ত থাকতে পারে না। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’