বাউফলে মুজিব বর্ষ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

কহিনুর বাউফল(পটুয়াখালী)সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলা প্রশাসনের আয়োজনে সারা দেশের ন্যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এক আনন্দ র‌্যালী,চিত্রাংকন প্রতিযোগিতা,কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে ১১জানুয়ারী শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে দিবসটির উপরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু,ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান,সাবেক ভাইস চেয়ারম্যান সামসুল আলম মিয়া,সমাজ সেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,আ’লীগ নেতা অধ্যাপক হুমায়ুন কবির প্রমূখ । অনুষ্ঠানে উপজেলায় কর্মরত সকল সরকারি – বেসরকারি কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ,জেলা পরিষদ সদস্য,এনজিও কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যান,শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগন ও শিক্ষার্থীবৃন্দ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন ।