কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় কঠোর লকডাউনের প্রথম দিনে প্রশাসনের কড়াকড়ির মধ্যে দিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত সরকারি নিয়ম না মানায় ২৬জনের কাছ থেকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।০১জুলাই বৃহস্পতিবার সকাল থেকে লকডাইন সর্বাতœকভাবে পালনে বাধ্য করতে রাস্তার মোড়ে মোড়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিচুর রহমান এর নেতৃত্বে পৃথক ভাবে দুইটি টইল টিম আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে টইল দিচ্ছে।
তারা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।সরকারি নির্দেশনা না মানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৬ জনের কাছ থেকে ১৩ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন লকডাইন চলাকালিন সময় সবাইকে ঘরে থাকতে বলেছেন। প্রয়োজন ছাড়া কোনভাবে ঘরের বাহির হওয়া যাবে না। সকলকে করোনা ভাইরাস প্রতিরোধে এবং সরকারের নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।


