কহিনুর, বাউফল( পটুয়াখালী) সংবাদদাতা: করোনাভাইরাস প্রতিরোধ দেশ চলেছে ষ্টে-হোম। পরিবারকে গৃহের বাইরে যেতে নিষিদ্ধ। এমনি মুহুর্তে মৌলিক খাবার নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ভিক্ষুক শেফালী। অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে শিশু সন্তানসহ ৫ সদস্য পরিবারের।
উপজেলার বিলবিলাস গ্রামে ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন খান বাড়ীর দক্ষিণ পাশে বিলের মধ্যে একচালা টিনের নিচে বসতি তার। নেই ঘরে আসবাব পত্র ও খাবার। সম্বলমাত্র রান্নার জন্য ২/৩ টি পাতিল এবং থালা। গত ২৫ মার্চ থেকে ষ্টে-হোম ঘোসনা করলে বন্ধ রয়েছে শেফালী ভিক্ষাবৃত্তি পেশা। শেফালী ভিক্ষুকের উপর নির্ভরশীল রয়েছে দেড় থেকে ৭ বছরের ৩ সন্তানসহ ৫ সদস্য পরিবার।
২৫ মার্চ বুধবার ভিক্ষা করতে পারছেনা। ঘরে কোন চাউলসহ খাবার সামগ্রী নেই। সরকার ভিক্ষুক পূণবাসন, দরিদ্র পরিবার জন্য সামাজিক নিরাপত্তার কর্মসূচী চালু করলেও শেফালী ভাগে কিছুই জোটেনি। ২৬ মার্চ বাড়ি পাশে ভিক্ষা করে দেড় কেজি চাউল সংগ্রহ করে ২ দিন খেয়েছে। আজ শুক্রবার জুমা নামাজবাদ সরেজমিনে শেফালী বাড়িতে দেখা গেছে- গতদিনের ভিক্ষার চাউল রান্না করলে পরের দিনের খাবার নেই। প্রতিবেশী রহমান গাজী জানান, বর্তমান শেফালী পরিবার চেয়ে হতো দরিদ্র আর কেউ নেই। প্রত্যেক নাগরিক স্বাস্থ্য বেচে থাকার নিরাপত্তার সাথে ষ্টে হোম চালু করলে শেফালী পরিবার ৩ বেলা খাবার সংগ্রহ করা হুমকী স্বরুপ হয়ে পড়েছে। অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে


